শিক্ষকের শাস্তির দাবিতে ডেপুটেশন দিল এন এস ইউ আই

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শ্রী কৃষ্ণ মিশন স্কুলের দশম শ্রেণীর ছাত্র ১৬ বছরের অর্কদীপ মজুমদার নিজ ঘরে আত্মঘাতী হয়।পরিবার সূত্রে অভিযোগ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। পরীক্ষা চলাকালীন কোনও এক ব্যাপারে বকাঝকায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ছাত্রটি বেঁছে নেয় আত্মহত্যার পথ। এ নিয়ে অভিযুক্ত শিক্ষককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্রী কৃষ্ণ মিশন স্কুলের প্রধান শিক্ষকের সাথে একটি ডেপুটেশনে মিলিত হয় কংগ্রেসের ছাত্র সংগঠন এন এস ইউ আই। এন এস ইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায় অবিলম্বে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান প্রধান শিক্ষকের কাছে। প্রধান শিক্ষক বিষয়টি খতিয়ে দেখবে বলে আশ্বস্ত করেছে এন এস ইউ আই প্রতিনিধি দলকে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...