ফরওয়ার্ড ক্লাব লালবাহাদুরের মধ্যে মারামারি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফুটবল মানেই দুই পক্ষের খেলোয়ারদের মধ্যে উত্তেজনা। ফুটবল মাঠের উত্তেজনার ইতিহাস বহু পুরানো। ক্লাবে ক্লাবে দ্বন্দ্ব হাতাহাতি মারপিট প্রায়ই হতে শোনা যায়। এবার ফুটবল খেলোয়াড়দের মধ্যে মারপিটের ঘটনা ঘটলো উমাকান্ত স্টেডিয়ামে। খেলা ছিল লালবাহাদুর ব্যায়ামাগার ও ফরোয়ার্ড ক্লাবের মধ্যে |খেলার মাঝেই একসময় দুই দলের খেলোয়ারদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মারপিট শুরু হয়ে যায় মাঠের মধ্যেই। শেষ পর্যন্ত পুলিশের সহায়তায় মাঠের ভিতরে মারপিটের ঘটনা আয়ত্তে আসলেওমাঠের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দলের দর্শকদের মধ্যে। শুরু হয়ে যায় হাতাহাতি।ঘটনায় বেশ কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছে বলে খবর। তবে পুলিশ ও টিএসআর বাহিনী অল্প কিছুক্ষণের মধ্যেই আয়ত্তে নিয়ে আসে ঘটনা। বন্ধ হয়ে যায় ম্যাচ। এদিকে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল দর্শকদের মধ্যেও। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...