রাশিয়ায় তেলের গুদামে ড্রোন হামলা

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- রাশিয়ার সীমান্তবর্তী একটি বিমানবন্দর সংলগ্ন এলাকায় একটি তেলের গুদামে ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার ভোরে অঞ্চলটির গভর্নর এ তথ্য জানিয়েছেন। সোমবার রাশিয়ার দুইটি বিমানঘাঁটিতে বিস্ফোরণের একদিনের মাথায় মঙ্গলবার ভোরে রুশ তেলের গুদামে এই ড্রোন হামলার খবর এলো।রাশিয়ার কুরস্ক অঞ্চলের গভর্নর রোমান স্টারভয়েট জানিয়েছেন, হামলার পর জরুরি পরিষেবা কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়েছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কুরস্ক শহরের এই বিমানবন্দরটি বেসামরিক বিমান চলাচলের জন্য ব্যবহৃত হয়। এর পাশাপাশি রুশ বাহিনীও বিমানবন্দরটি ব্যবহার করে থাকে।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...