আবারও রেললাইন থেকে পুলিশ উদ্ধার করল ক্ষতবিক্ষত মৃতদেহ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আবারও রেললাইন থেকে পুলিশ উদ্ধার করল ক্ষতবিক্ষত মৃতদেহ। শুক্রবার সাত সকালে মৃতদেহটি উদ্ধার করে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা ও মনপাথর ফাঁড়ি থানার পুলিশ।রেলে কাঁটা পরে মৃত যুবকের নাম প্রবাস মারাক। বয়স ৩২ বছর।ঘটনার বিবরনে জানা যায় শক্রবার সকালবেলা শান্তির বাজার মহকুমার অন্তর্গত পতিছড়ী এডিসি ভিলেজের জগন্নাথ পাড়ায় আগরতলা থেকে সাব্রুমগামী রেলে কাঁটাপরে মৃত্যু হল প্রবাসের। রেললাইনে তার ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে তাকে দেখে প্রত্যক্ষদর্শীরা খবর দেয় থানা ও অগ্নি নির্বাপক দপ্তরকে। ঘটনার খবর পেয়ে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা ও মনপাথর ফাঁড়ী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে প্রাথমিক তদন্ত সেরে মৃতদেহ ময়না তদন্তের জন্য শান্তির বাজার জেলা হাসাপাতালে নিয়ে যায়। জানা যায় মৃত ব্যক্তি ধলাই জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদীন আর কে পুর থানার অধীনে মুলসুম পাথর এলাকায় শশুর বাড়ীতে বসবাস করছেন। প্রবাস মারাকের এধরনের অস্বাভাবিক মৃত্যুর কারন জানতে তদন্তে নেমেছে পুলিশ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...