চড় দিয়ে ছাত্রীর কানের পর্দা ফাটিয়ে দিল শিক্ষক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-দিয়ে ছাত্রীর কানের পর্দা ফাটিয়ে দিয়েছে শিক্ষক। আহত ছাত্রীর চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। গান্ধীগ্রাম স্কুলের শিক্ষক টিটু সরকারের হাতে মার খেয়ে জিবি হাসপাতালে যেতে হল গান্ধীগ্রাম স্কুলের একাদশ শ্রেণির এক ছাত্রীকে। জানা যায় শুক্রবার স্কুল চলাকালীন সময়ে একাদশ শ্রেণির এক ছাত্রীকে সপাটে চড় মারে স্কুল শিক্ষক টিটু সরকার। পরবর্তী সময়ে সেই ছাত্রী মাটিতে লুটিয়ে পড়লে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা তড়িঘড়ি তাকে গান্ধীগ্রাম প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়।চিকিৎসকরা জানিয়েছেন ছাত্রীটির কানের পর্দা ফেটে গেছে।পরবর্তী সময়ে আঘাত গুরুতর হওয়ায় গান্ধীগ্রাম প্রাথমিক হাসপাতাল থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। এদিকে এই খবর পেয়ে ঘটনার সত্যতা যাচাই করতে সাংবাদিকরা আগরতলা থেকে গান্ধীগ্রাম স্কুলে ছুটে গেলেও স্কুলের প্রধান শিক্ষিকা সুনিতি হালদার সাংবাদিকদের সাথে দেখা করার প্রয়োজনটুকু মনে করেননি বলে অভিযোগ।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...