Connect with us

Uncategorized

নাশকতার আগুনে পুড়ে ছাই তিনটি দোকান

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নাশকতার আগুনে পুড়ে ছাই বিজেপি ওবিসি মোর্চার সভাপতি প্রভাত দেবনাথের তিন তিনটি দোকান। ঘটনা শুক্রবার গভীর রাতে মোহনপুর বিধানসভার দিঘালিয়া বাজারে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অগ্নিনির্বাপক দপ্তরের গাড়ি এবং সিধাই থানার ওসি জয়ন্ত মালাকার সহ অন্যান্য আরক্ষা কর্মীরা। যদিও দমকল বিভাগ এবং পুলিশ একটু দেরিতে পৌঁছায় বলে অভিযোগ তোলেন ওবিসি মোর্চার সভাপতি প্রভাত দেবনাথ। পাশাপাশি দিঘালিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবে বাজারে আগুন লাগানো হয়েছে। অগ্নিকাণ্ডের মূল অভিযুক্তরা হল রিংকু দেবনাথ ধীরেন্দ্র দেবনাথ ওরফে ডাক্তার এবং পুষ্প মালাকার। এই তিন জনের বিরুদ্বে সিধাই থানায় একটি লিখিত মামলা দায়ের করা হয়েছে।