শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবই :মানিক সাহা বিস্তারিত পড়ুন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা ত্রিপুরা প্রতিনিধি :- শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবই। শ্রেষ্ঠ ভারতও বানাবো। আপনাদের সহযোগিতা থাকলে , সেটা সম্ভব হবে। সেটা যদি না করতে পারি , তাহলে পিছিয়ে পড়বো বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বুধবার রবীন্দ্রভবনে ত্রিপুরা স্টার্টআপ উইক উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। .ত্রিপুরা সরকার আই টি ডিপার্টমেন্ট-এর মাধ্যমে চেষ্টা করছে স্বনির্ভর হওয়ার। স্টার্টআপ-এর জন্য একটা পরিবেশের প্রয়োজন , এজন্য ত্রিপুরায় সব কিছু রয়েছে। এখানে ইন্সারজেন্সি নেই , এখানে মানুষ শান্তিতে বসবাস করে। আইটি সেক্টরের পলিসিও সরকার বানিয়েছে। কিভাবে মানুষকে সাহায্য করা যায়।এই প্রকল্পে ফিজিক্যাল এবং সফটওয়্যার কিভাবে ডেভলপ করা যায় স্টার্টআপ এর মাধ্যমে সেটাও চেষ্টা করা হচ্ছে। এখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা রয়েছে কোন প্রকার দূষণ নেই। রেল সড়ক এবং বিমান পথে যোগাযোগ ব্যবস্থা ও ভালো এবং উন্নত। বুধবার রবীন্দ্রভবনে ত্রিপুরা স্টার্ট আপ উইক উদযাপন অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আইটি স্টার্টআপ ইন্ডিয়া পোর্টালে এখনো পর্যন্ত রাজ্যে 50 টি স্টার্টআপ রেজিস্ট্রেশন হয়েছে। এরমধ্যে তেরোটি স্টার্টআপ এই ত্রিপুরার আই টি আই টি স্টার্টআপ স্ক্রিমে রেজিস্ট্রেশন হয়েছে। এদেরকে পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার আর্থিক ভাবে সাহায্য করছে। এতে কর্মসংস্থানের ও একটা বিরাট সুযোগ সৃষ্টি হবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...