মহিলার ব্যাগ থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহিলার ব্যাগ থেকে 10 হাজার টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা। হকার্স কর্নার থেকে টমটমে করে বটতলা যাওয়ার পথে মহিলার ব্যাগ থেকে 10 হাজার টাকা নিয়ে গিয়েছে বহির রাজ্যের তিন মহিলা। অলিকা দত্ত সরকার নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষিকা ব্যাংক থেকে 10 হাজার টাকা তোলে নিজের কাঁধের ভেঙে ব্যাগের ভিতর রেখেছিল।মহিলা হকার্স কর্নার থেকে প্রয়োজনীয় জিনিস ক্রয় করে টমটমে করে বটতলায় ফিরছিল। এইসময় মাঝরাস্তায় দুইজন বহি রাজ্যের মহিলা ও দুটি মেয়ে টমটমের সাওয়ারি হয়েছে। বহি রাজ্যের মহিলা গুলি টমটম থেকে নেমে যাওয়ার পর মহিলা বটতলায় গিয়ে বাজার করে অটোতে উঠেছিল। অটো গাড়িতে ভাড়া দিতে গিয়ে তাজ্জব বনে যায় মহিলা।ব্যাগে হাত দিয়ে দেখতে পায় 10 হাজার টাকা হাওয়া হয়ে গেছে। সঙ্গে সঙ্গেই ছুটে যায় বটতলা ফারি থানায়।পুলিশ এ নিয়ে একটি এফআইআর গ্রহণ করেছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...