Connect with us

Uncategorized

পাওয়ার লিস্টিং ও ওয়েট লিফটিং এর জেলাভিত্তিক প্রতিযোগিতা

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আগামী ৮ থেকে ১১ সেপ্টেম্বর আগরতলায় অনুষ্ঠিত হবে পাওয়ার লিফটিং ও ওয়েট লিফটিং এর রাজ্য আসর। তাই নিয়ম মেনে রাজ্য আসরের আগে এখন চলছে জেলা ভিত্তিক প্রতিযোগিতা। বুধবার আগরতলা এনএসআরসিসিতে শুরু হল পশ্চিম জেলা ভিত্তিক চ্যাম্পিয়নশিপ। এদিন জেলাভিত্তিক এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্য ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী। উপস্থিত ছিলেন দুই সংস্থার রাজ্য কর্মকর্তারা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক খেলোয়ার অংশ নেয় এই প্রতিযোগিতায়। দুই দিনের প্রতিযোগিতার শেষে রাজ্যভিত্তিক আসরে অংশ নেওয়ার জন্য চূড়ান্ত জেলা দল গঠন করা হবে।