লক্ষ টাকার নেশা সামগ্রী উদ্ধার করল আমতলী থানার পুলিশ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লক্ষ টাকার নেশা সামগ্রী উদ্ধার করল আমতলী থানার পুলিশ।আটক করেছে নেশা সামগ্রী বহনকারী গাড়িটিকেও। ঘটনার বিবরণে জানা যায় গোপন খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিশ মঙ্গলবার রাতে বাধারঘাট কলেজ চৌমুহনী এলাকায় উৎপেতে বসে থাকে। এই সময়ে বিশালগড় এর দিক থেকে আশা আগরতলাগামি একটি ছোট গাড়িকে থামানোর চেষ্টা করে পুলিশ।গাড়িটি পুলিশের চোখে ধুলো দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে থাকা ডিভাইডারে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে।এই সময় গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ছুটে গিয়ে উপস্থিত জনতার সামনে গাড়িটিতে তল্লাশি করে প্রায় 600 কাটুন ফেনসিডিলের বোতল উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকার ওপরে হবে বলে প্রাথমিক ধারণা করেছে পুলিশ।তবে পুলিশ জানিয়েছে চালককে গ্রেপ্তার করতে না পারলেও গাড়িতে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে চালকের নাম ধাম ও বাড়ির ঠিকানা জানতে পেরেছে। খুব শীঘ্রই তাকে গ্রেফতার করতে সক্ষম হবে পুলিশ।এ নিয়ে একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে বলেও জানায়।

নেশা সামগ্রী উদ্ধার

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...