যুব তৃণমূল কংগ্রেসের মিছিল আগরতলায়

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগরতলা শহরে গরিব বিরোধী জিএসটি অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে রবিবার অনুষ্ঠিত হলো এক মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহা, যুব সহ-সভাপতি নীল কমল সাহা, মহিলা সভাপতি পান্না দেব এবং অন্যান্য নেতৃত্ব। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহা বলেন, জিএসটির নামে সারা দেশের সাথে সাথে এই রাজ্যের গরিব জনগণকেও ঠকাচ্ছে। মুড়ি, চিরা এরকম ছোট ছোট জিনিসেও জিএসটি বসানো হয়েছে ।যেগুলো খেয়ে গরিব মানুষরা বেঁচে থাকে, সেইসব খাবারের মধ্যে জিএসটির নাম করে গরিব মানুষকে আরো গরিব বানানোর চেষ্টা করছে।তার বিরুদ্ধে যুব তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে। অতি সত্বর এই গরিব বিরোধী জিএসটি বাতিল না করা হয় তাহলে প্রতিটি জেলাতে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হবে। যুবনেতা আরো বলেন, আজকে সারা দেশের মধ্যে কর্ম সংস্থানের জন্য হাহাকার। প্রতিনিয়ত পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়ছে কিন্তু মোদি সরকার ব্যস্ত কীভাবে বিরোধী দলের বিধায়ককে কেনা যায় এবং তাদের নিজেদের কীভাবে আখের গোছানো যায়। এই দেশের গরিব মানুষ কিভাবে বেঁচে থাকবে সেই ব্যাপারে ওদের কোন ভূমিকা নেই।”

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...