ভূপ সিং এর শহীদ ও সাফাই কর্মচারী দিবস পালিত

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-1957 সালের 31 জুলাই দিল্লিতে তৎকালীন নেহেরু সরকারের আমলে শ্রমিক আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ গিয়েছিল ভূপ সিং এর | তারপর থেকে প্রতি বছর 31 জুলাই দিনটিকে শহীদ দিবস ও সাফাই কর্মচারী দিবস হিসেবে পালন করে আসছে | রবিবার আগরতলা পুর নিগমের সামনে ভূপ সিং এর শহীদ দিবস পালন করেছে সাফাই কর্মী সংঘ ত্রিপুরা রাজ্য কমিটি | নেতৃত্বে ছিলেন সাফাই কর্মী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির প্রভারি তনুজ কুমার সাউ | এদিন ত্রিপুরা রাজ্য প্রভারি আরো অভিযোগ করে বলেন, গত চার-পাঁচ মাস আগে ত্রিপুরা সাফাই কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি হয়েছিল কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে আগরতলা পুর নিগমের সহ অন্যান্য পুর ও নগর সংস্থাগুলি বেতন ভাতা বৃদ্ধির কোনও পদক্ষেপ গ্রহণ করছেনা | শীঘ্রই সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করার দাবি জানিয়েছে সাফাই কর্মী সংঘ |

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...