সাংগঠনিক সফরে রাজ্যে বি এল সন্তোষ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-সাংগঠনিক সফরে রাজ্যে এলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ। দলের সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করতেই মঙ্গলবার রাজ্যে এলেন তিনি। এদিন সকালের বিমানেই তিনি আগরতলার মাটিতে পা রাখেন। বিমানবন্দরে দলের সর্বভারতীয় নেতাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, দলের রাজ্য প্রভারী বিনোদ সোনকর, প্রদেশ নেতা টিংকু রায় সহ আরো অনেকে। জানা গেছে রাজ্য সফর কালে দলের সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষ রাজ্য বিজেপির বিভিন্ন পদাধিকারী মন্ত্রী ও বিধায়কদের সাথে পৃথক পৃথকভাবে বৈঠক করবেন। বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক অবস্থা তিনি খতিয়ে দেখবেন বলে দলীয় সূত্রে খবর।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...

মিশন ‘দৃষ্টি’তে সাফল্য: গ্যালাক্সআইকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সআই...