১৪ নং ওয়ার্ডে গুচ্ছ কর্মসূচি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আগরতলা পৌরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে রবিবার সরকারি ছুটির দিন ওয়ার্ড এলাকায় অনুষ্ঠিত হয় নবনিযুক্ত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে এক পদযাত্রা। শুধু তাই নয় একই সাথে এদিন ১৪ নং ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বচ্ছ ভারত প্রচার অভিযান ও বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও সেনিটাইজার বিতরণ কর্মসূচি। এদিনের এই গুচ্ছ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর, বিজেপি সদর শহর জেলা কমিটির সভাপতি ও অসীম ভট্টাচার্য সহ আরো অনেকে। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে বিজেপি নেতা শ্রী ভট্টাচার্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের সর্বোচ্চ আসনে বসিয়ে প্রধানমন্ত্রী যে মানসিকতার পরিচয় দিয়েছেন, তাতে দেশের মানুষ খুবই খুশি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...