নেশা কারবারিকে আটক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-নেশার বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রইল। এবার
গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে এডি নগর থানার পুলিশ আটক করলো এক নেশা কারবারিকে। রাজধানীর পশ্চিম প্রতাপগড় স্টিল ব্রিজ সংলগ্ন গৌতম সাহার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে নেশা জাতীয় ১২৫টি এসপি ট্যাবলেট। একই সাথে আটক করা হয় প্রচুর নগদ অর্থসহ একটি বাইক ও দুইটি মোবাইল। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত গৌতম সাহাকে আটক করে থানায় নিয়ে যায়। জানা গেছে অভিযুক্ত এই যুবকের বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে। তাই পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানালেন এডিনগর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...