রাজ্যেও রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-নির্বাচন কমিশনের নির্দেশে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দিল্লি থেকে রাজ্যে নিয়ে আসা হলো ব্যালট বক্স। নির্বাচনের কাজে নিযুক্ত রিটার্নিং অফিসার সহ অন্যান্য কর্মীরা কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ব্যালট বাক্স সহ অন্যান্য সামগ্রী নিয়ে রাজ্যে এলেন। বিধানসভা ভবনে নির্দিষ্ট স্ট্রংরুমে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাখা হয়েছে এই ব্যালট বক্স। আগামী ১৮ জুলাই দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচন।
রাজ্যের বিধায়ক ও সাংসদ মিলে মোট ৬৩ জন প্রতিনিধি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন। ভোট হবে ব্যালট বাক্সে। বিধানসভা ভবনে সেদিন সকাল দশটা থেকে শুরু হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। চলবে বেলা ৫ টা পর্যন্ত। রাজ্যের ভোটারদের ভোট নিতে বুধবার নির্বাচন কমিশন নিযুক্ত রিটার্নিং অফিসারের নেতৃত্বে ভোট কর্মীরা কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোট সামগ্রী নিয়ে এলেন রাজ্যে। ১৮ জুলাই ভোট গ্রহণ শেষ হবার পর ১৯ জুলাই সকালে ব্যালট বক্স নিয়ে যাওয়া হবে দিল্লিতে।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...