তিন জেলায় কংগ্রেসের বনধ ২১শে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-কংগ্রেস নেতাদের উপর আক্রমণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২১ জুলাই তিন জেলায় ২৪ ঘন্টার বনধের ডাক দিল কংগ্রেস। তিন জেলার ১৭ টি বিধানসভা কেন্দ্রের দলীয় নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক বৈঠকে গৃহীত হয় এই সিদ্ধান্ত। পরে এক সাংবাদিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্তের কথা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা।
বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও কংগ্রেস দলের সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা করেন নেতৃত্ব। সম্প্রতি কালে কংগ্রেস দলের নেতাকর্মীদের উপর আক্রমণেরও প্রতিবাদ জানানো হয়। সাংগঠনিক বৈঠক থেকে এদিন বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়।এর মধ্যে অন্যতম হলো কংগ্রেস দলের নেতাকর্মী সমর্থকদের উপর আক্রমণের প্রতিবাদে এবং জনস্বার্থ সংশ্লিষ্ট ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২১ জুলাই উত্তর ত্রিপুরা, ঊনকোটি ও ধলাই এই তিন জেলায় ২৪ ঘন্টার জন্য বনধের ডাক দেয় কংগ্রেস। বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে বনধের ঘোষণা দেন কংগ্রেস সভাপতি শ্রী সিনহা। সাংবাদিক সম্মেলনে বিরজিত সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য, মোঃ বদরুজ্জামান সহ আরও অনেকে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...