মিড ডে মিল কক্ষে রহস্যজনক আগুন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-নাশকতা মূলক আগুনে পুড়লো এবার ছাত্রছাত্রীদের মিড ডে মিলের খাবার তৈরি করার রান্নাঘর। ঘটনা আগরতলা শহরতলী ইন্দ্রনগর ইংরেজি মাধ্যম উচ্চ বিদ্যালয়ে। সাত সকালে প্রাত বিভাগের কর্মীরা স্কুলে এসে প্রত্যক্ষ করেন স্কুলের মিড ডে মিল কক্ষে রহস্যজনক আগুন। স্থানীয় দুষ্কৃতিকারী এবং সমাজদ্রোহীদের এই কাজ বলে ধারণা।বুধবার সকালে স্কুলের প্রাত বিভাগের শিক্ষক শিক্ষিকারা এবং মিড ডে মিলের কর্মীরা স্কুলে এসে দেখতে পান মিড ডে মিল কক্ষে আগুন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও, কিভাবে এই আগুনের সূত্রপাত তা নিয়ে ধোঁয়াশা দেখা দেয়। কারণ মিড ডে মিল কক্ষে নেই কোন বিদ্যুতের ব্যবস্থা, ছিল না গ্যাস সিলিন্ডারও। তাই স্বাভাবিকভাবেই প্রত্যেকেরই আশঙ্কা, স্থানীয় দুষ্কৃতিকারী এবং সমাজদ্রোহীদের এই কাজ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...