আগরতলায় ভবঘুরের অস্বাভাবিক মৃত্যু

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-ভাগ্যের পরিহাসে একাংশ লোক প্রতিনিয়ত ঝড়-বৃষ্টি রোধকে উপেক্ষা করে বসবাস করছেন ফুটপাতে। সারাদিন মানুষের কাছ থেকে চেয়ে নেওয়া অর্থ কিংবা খাবার দিয়েই যাদের দিনযাপন, তাদের পরিচয় একটাই তাহলে ভবঘুরে। এই ভবঘুরের সংখ্যাটা শহর আগরতলাতে নেহাত কম নয়। শহরের ব্যস্ততম এলাকার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ভবঘরে। যারা প্রতিনিয়ত নানান রোগে আক্রান্তির শিকার। একদিকে খাদ্যের অভাব, অন্যদিকে নানা রোগে জর্জরিত হয়ে প্রতিনিয়তই অকালে মৃত্যু হচ্ছে তাদের একাংশের। এই ঘটনা যেন এখন স্বাভাবিকের কিছু নয়। সোমবার সাত সকালে এমনই এক ভবঘুরের মৃতদেহ উদ্ধার হয় রাজধানীর অফিস লেন এলাকায়। এদিন স্থানীয় কিছু লোকজন প্রথম প্রত্যক্ষ করতে পারেন যে রাস্তার পাশে এক ভবঘুরে মৃত অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে জানা গেছে মৃত ব্যক্তির নাম কৃষ্ণ সরকার। বাড়ি আগরতলা নতুননগর এলাকায়। বিগত বেশ কিছুদিন ধরেই আইজিএম হাসপাতাল চত্বরে ফুটপাতে বসবাস করছিলেন তিনি। এরমধ্যেই রবিবার রাতে কোন এক সময়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই ভবঘরে। সাত সকালে ভবঘুরের মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...