দুর্ঘটনার কবলে এক যুবক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-গভীর রাতে ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত এক যুবক। ঘটনা রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ মধুপুর হাসপাতাল চৌমুহনী সংলগ্ন সড়কে। জানা গেছে মধুপুর নগর পাড়া এলাকার যুবক মিশান চৌধুরী এদিন গভীর রাতে রাস্তারমাথা থেকে নিজের পালসার বাইক নিয়ে মধুপুর নগরপাড়া যাওয়ার পথে মধুপুর হাসপাতাল চৌমুহনি সংলগ্ন সড়কে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। এতে সড়কের পাশে ছিটকে পড়ে যায় বাইক চালক মিশান চৌধুরী। পরে কয়েকজন পথচারী রাস্তায় গুরুতর ভাবে আহত অবস্থায় পড়ে থাকা যুবককে দেখতে পেয়ে খবর দেয় মধুপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে নিয়ে যায় মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহত যুবকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে রেফার করে দেয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...