Connect with us

Uncategorized

উপনির্বাচনে 3-0 তে জয়ী বিজেপি, 1টি আসন পেল কংগ্রেস

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার ঘোষিত হল রাজ্যের ৪ বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফল। এদিনের ফলাফলে ভাগ্য নির্ধারণ হল মুখ্যমন্ত্রী মানিক সাহার। টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকে জিতলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অন্যদিকে, ৬ আগরতলায় জিতলেন কংগ্রেসের সুদীপ রায় বর্মন। বলা চলে, ৬ আগরতলার আসনে জিতে কংগ্রেসের মুখ রক্ষা করলেন সুদীপ রায় বর্মণ। অন্যদিকে, ত্রিপুরাকে পাখির চোখ রাখা তৃণমূলের ফল একেবারেই ভাল হয়নি। এদিন মানিক সাহা বলেন, ”আমার কাছে যা খবর এসেছে প্রায় ৫৯০০ ভোটে আমি জিতে। এতে কংগ্রেস ও সিপিএমের আঁতাত স্পষ্ট হয়ে গেল। তবে মানুষই শেষ কথা বলল। যারা আমাদেরকে ভোট দিয়েছেন সেই সমস্ত ভোটারদের কাছে আমি কৃতজ্ঞ।”