Uncategorized
মৃত্তিকা দূষণ থেকে পরিত্রানের উদ্দেশ্যে সচেতনতামূলক বাইক রেলি দিশা ফাউন্ডেশনের
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- মৃত্তিকা দূষণ থেকে পরিত্রান পাওয়ার জন্য প্রথমবার রাজ্যে বাইক রেলির মধ্য দিয়ে জনগণের মধ্যে সচেতনতার বার্তা দিলেন, দিশা ফাউন্ডেশনের পক্ষ থেকে। বৃহস্পতিবার আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদ এর সামনে সাংসদ রেবতী ত্রিপুরা বাইক রেলির শুভ সূচনা করেন। এই বাইক রেলিটি আগরতলা শহরের রাজপথে সচেতনার বার্তা দেবেন। এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে সাংসদ রেবতী এিপুরা বলেন পৃথিবীর বায়ুমন্ডল কিংবা পরিবেশ এর উপর যেভাবে প্রভাব পড়ছে তাতে করে পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য পরিবেশকে সুরক্ষা রাখা একান্ত প্রয়োজন ,তাই জনগণের মধ্যে এই সচেতনতা জাগ্রত মাধ্যমে পৃথিবী কে ধ্বংসের মুখ থেকে রক্ষা করতে দিশা ফাউন্ডেশনের এই ধরনের কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন।
