Connect with us

Uncategorized

৩৯ টি পরিবারের ১২০ জন ভোটার বিজেপিতে যোগদান

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মজলিশপুর বিধানসভা কেন্দ্রের পূর্ব বড়জলা পঞ্চায়েতের দীর্ঘ বছরের বামেদের অপশাসনে লাঞ্ছিত ও বঞ্চিত লড়াকু বাম কর্মী-সমর্থকদের ৩৯ টি পরিবারের ১২০ জন ভোটার আজ সিপিআই(এম) দল ছেড়ে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। দলত্যাগীরা আজ যোগদান সভায় তাদের ক্ষোভ ব্যক্ত করে বললেন, সিপিআই(এম) দলে থেকে কোনও উন্নয়নমূলক কাজ করা যায় না, শুধুই হিংসা আর বিভেদের রাজনীতি করে সিপিআই(এম)দল। হিংসা আর উস্কানিমূলক রাজনীতি আর তারা চান না, এমনই অভিযোগ তুলে গ্রাম তথা গ্রামের মানুষের উন্নয়নের স্বার্থের কথা বিবেচনা করে “সবকা সাথ সবকা বিকাশ” -এর উপর আস্থা রেখে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন।