গোপন খবরের ভিত্তিতে আটক বিপুল পরিমান অবৈধ মাদক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম ত্রিপুরা থানা গোপন খবরের ভিত্তিতে আজ সূর্য চৌমুহনী এলাকা থেকে অবৈধভাবে চোরাচালানের সময় বিপুল পরিমাণ মদসহ একটি গাড়ি আটক করেছে। পুলিশ গাড়িটিকে আটক থানায় নিয়ে আসে এবং এই গাড়ি থেকে মোট ১৪টি কার্টন বক্স উদ্ধার করেছে এবং এ ঘটনায় নৃপেন সাহা নামে একজনকে আটক করা হয়েছে। তবে জব্দকৃত মালামালের বাজার মূল্য এখনো জানা যায়নি। রাজ্যে অবৈধ চোরাচালানের হার বেড়েছে। অনেক সময় পুলিশ ছোট ছোট অবৈধ ব্যবসায়ীদের আটক করলেও অবৈধ চোরাচালান সম্রাটের মূল অপরাধীদের গ্রেফতার করতে ব্যর্থ হয়। সম্ভবত প্রশ্ন জাগছে জনমনে যে এই নেশা কারবারের সাথে যুক্ত ছোট ছোট কারবারিদের আটক করতে সক্ষম হলেও বড় মাথাদের জালে ফেলতে পারছে না কেন , নাকি পুলিশ সব কিছু জেনেও মোটা কমিশনের লোভে বোবা বনে রয়েছেন বলে। বলা বাহুল্য যতদিন অবধি এই নেশা কারবারের মাস্টার মাইন্ডকে আটক করা না যায় ততদিন অবধি চলতে থাকবে কারবার এই ভাবেই।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...