দেশের প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনতে নিজ কেন্দ্রে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- প্রত্যেক মাসের শেষ রবিবারে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাই আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর নিজ বিধানসভা কেন্দ্র বিজেপি ৯ বনমালীপুর মন্ডল অফিসে প্রধানমন্ত্রী মন কি বাত শুনতে আসেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। এদিন তিনি সংবাদমাধ্যমকে জানান আজ জাতির জনক মহাত্মা গান্ধীর পুণ্যতিথিতে সারা দেশের বুথে বুথে আমাদের কার্যকর্তারা মন কি বাত অনুষ্ঠান শুনছেন। সরকারিভাবেও এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই মন কি বাত অনুষ্ঠানে অনেকবার ত্রিপুরার নাম উঠে এসেছে এবং আমি গর্ববোধ করি যে আমরা এমন একজন দেশসেবক প্রধানমন্ত্রী পেয়েছি যিনি এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের প্রতি সমর্পিত সাধারন ব্যক্তিদের প্রচেষ্টাকে সর্বসমক্ষে তুলে ধরে উৎসাহিত করেন। এদিনের মন কি বাত দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...