Connect with us

Uncategorized

লক্ষাধিক টাকার গাজাসহ আটক এক মহিলা ও অটো চালক

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- পাঁচগ্ৰাম পুলিশের হাতে লক্ষাধিক টাকার গাঁজা সহ আটক এক মহিলা ও অটো চালক। জেলার প্রবেশ পথ ঠান্ডাপুরে প্রতিদিনের মতো বৃহস্পতিবার দলবল নিয়ে তল্লাশি অভিযান চালান পাঁচগ্ৰাম থানার ওসি বিধান দাস সহ আধাসামরিক বাহিনী। তল্লাশি অভিযান চালিয়ে এএস ১১ ডিসি ৯৩৯৮ নম্বরের অটো থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় । অবৈধ এই নেশা সামগ্রী বাজেয়াপ্তের সঙ্গে আটক করা হয় চালক মনোজ কান্তি অধিকারী সহ শেফালী গুপ্তা নামের এক মহিলাকে । খবর পেয়ে তড়িঘড়ি হাইলাকান্দি থেকে পাঁচগ্ৰাম ঠান্ডাপুরে ছুটে আসেন ডিএসপি সুরজিৎ চক্রবর্তী । পুলিশ গাঁজা সহ দুই ব্যাক্তিকে আটক করে পাঁচগ্ৰাম থানায় নিয়ে আসে । থানার ওসি বি দাস জানান গোপন সূত্রের ভিত্তিতে জাতীয় সড়কের উপরে তল্লাশি অভিযান চালিয়ে অটো থেকে গাঁজা বাজেয়াপ্ত করা হয় । সঙ্গে দুজনকে আটক করা হয় এবং অপর এক জন পালিয়ে যায়। বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি । গাঁজাগুলি কাটুন ভর্তি করে ব্যাগের ভেতর গোছানো ছিল । তদন্ত অব্যাহত রয়েছে পালিয়ে যাওয়া ব্যাক্তি এই অবৈধ কান্ডে জড়িত কিনা এনিয়ে ও তদন্ত চলছে ।