ত্রিপুরা ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ রাজ্য- অমিত শা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল ত্রিপুরা রাজ্যের পূর্ণরাজ্য দিবস। এদিন দেশের স্ব-রাষ্ট্র মন্ত্রী থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী রাজ্যবাসীকে অভিনন্দন জানান। এদিন স্ব রাষ্ট্রমন্ত্রী অমিত শা বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা সরকার নিয়ম, নীতি ও নিয়ত এই মূল মন্ত্রকে পাথেয় করে রাজ্যের স্বার্থে কাজ করে চলেছে বলে অভিমত ব্যক্ত করেন। তাছাড়া ত্রিপুরা ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ রাজ্য। এর নিজস্ব সমৃদ্ধ ইতিহাস রয়েছে। লক্ষ্য ২০৪৭ এর মাধ্যমে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব রাজ্যবাসীর সামনে একটি লক্ষ্য স্থীর করা হয়েছে। এই পূর্ণরাজ্য দিবস উদযাপন অনুষ্ঠানে জনতা যেভাবে অংশগ্রহণ করেছে তা প্রমাণ করে যে তাঁদের সমর্থন বিজেপি এবং মুখ্যমন্ত্রীজির সঙ্গে রয়েছে বলে জানান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন, নেশা মুক্ত অভিযানের ডাক দিয়ে তিনি শুধু রাজ্যের যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত করেননি, দেশের ভিতরে যে পথ দিয়ে নেশার সামগ্রী প্রবেশ করতো সেই রাস্তাও বন্ধ করে দিয়েছেন। সত্যিই প্রশংসনীয় বলে তিনি জানান। পাশাপাশি তিনি এদিন আরও বলেন মহারাজা বীরবিক্রম ই প্রথম রাজা ছিলেন যিনি স্বাধীনতার সময় ভারতের সঙ্গে যুক্ত হওয়ার ঘোষনা করেছিলেন। মহারানী কাঞ্চনপ্রভা দেবী সর্দার বল্লভভাই প্যাটেল সাহায্যে পূর্ব পাকিস্তানি আততায়ীদের হাত থেকে রাজ্যকে রক্ষা করেছিলেন। মহারাজা বীরবিক্রম রুদ্রসাগর, নীরমহল তৈরি করেছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ও আগরতলা বিমানবন্দরের জন্য জমি বরাদ্দ করেছিলেন। তাই তাঁর নামেই নামাকরণ করা হয়েছে আগরতলা বিমানবন্দরের বলে অভিমত ব্যক্ত করেন।

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...