জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ীজীর জন্ম জয়ন্তি উপলক্ষে ১৮ সূর্য্যমনিনগর বিধানসভার ১০ হাজার পরিবারকে রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শ্রী রামপ্রসাদ পাল মহাশয়ের পক্ষ্য থেকে কম্বল বিতরন করা হয়। ৭ দিন ব্যাপী নেওয়া হয় এই অনুষ্ঠান। আজ ডুকলি বাজারে দেওয়া হয় এই কম্বল। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী রামপ্রসাদ পাল। এদিন তিনি সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন তিনি বলেন, দেশের পরিস্থিতি আবারো খারাপ হচ্ছে। তবে রাজ্যের পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে রাজ্য সরকারও সতর্ক রয়েছে বলে জানান তিনি।
অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে ডুকলী বাজারে গরীবদের মাঝে কম্বল বিতরণ
Date: