পাঞ্জাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় চূড়ান্ত গাফিলতিতে কংগ্রেসের সরকারের প্রতি ধিক্কার জানালো প্রদেশ বিজেপি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় মাঝপথেই প্রায় ২০ মিনিট আটকে রইল ভাতিন্দার কাছে। যে ঘটনা নিয়ে রাজধানীতে শোরগোল শুরু। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় ‘গাফিলতি’ হয়েছে, এমন অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার ভাতিন্দার কাছে পথে আটকে গেলেন মোদি। প্রায় ২০ মিনিট আটকে পড়ে প্রধানমন্ত্রীর কনভয়। বিজেপির তরফে অভিযোগ করা হয়, ‘রাস্তায় নিরাপত্তা না দেওয়ায়, এগোতে পারেনি কনভয়। পাঞ্জাব সরকার নিরাপত্তা দেয়নি, তাই এমন ঘটনা।’ এই বিষয়ে পাঞ্জাব সরকারের থেকে রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক। তাছাড়া দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা প্রটোকল বিঘ্নিত করেছে পঞ্জাবের কংগ্রেস সরকার। পাঞ্জাব সরকার এবং কংগ্রেসের যৌথ চক্রান্তে ভাটিণ্ডার একটি ফ্লাইওভারে ১৫-২০ মিনিটের জন্য আটকে দেওয়া হয় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জীর কনভয় বলে, মনে রাখা দরকার, নিরাপত্তার কারণে প্রধানমন্ত্রীর যাত্রার অনেকগুলি রুট তৈরি করা হয় কিন্তু ফাইনাল রুট জানতে পারে শুধু সংশ্লিষ্ট রাজ্যের পুলিশের উচ্চপদস্থ আধিকারিক। তার মানে কি পুলিশের কাছ থেকেই প্রধানমন্ত্রীর যাত্রাপথের ডিটেলস বিক্ষোভকারীদের কাছে পৌঁছে দেওয়া হল ? প্রধানমন্ত্রী ভাটিণ্ডা বিমানবন্দরে পাঞ্জাবের এক আধিকারিক কে বলেন যে, “বলে দিও তোমাদের মুখ্যমন্ত্রীকে, যে আমি জীবিত অবস্থায় বিমানবন্দরে ফিরে এসেছি “।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...