স্বামী বিবেকানন্দের আদর্শে ছাত্র ছাত্রীদেরকে এগিয়ে চলার আহ্বান শিক্ষা মন্ত্রীর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা বিশেষ করে এখানে উপস্থিত ফ্রেসার নবীন বিদ্যার্থী যারা, সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা জানাই। রাজ্যের কয়েকটি প্রতিষ্ঠিত কলেজের মধ্যে একটি কলেজ স্বনামধন্য বিবি এমসি কলেজে যারা এখন পড়াশোনা করছেন তারা যেন কলেজের সন্মান কে বজায় রাখে এবং পড়াশোনার পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা কে কাজে লাগানোর জন্য। বুধবার আগরতলার রবীন্দ্র শতবাষিক ভবনে বি বি এম সি কলেজের নবীন বরন উৎসবের আয়োজন করা হয়। এদিন উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, উচ্চশিক্ষা অধিকর্তা এন সি শর্মা, খাদি বোর্ডের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্যী, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, বিশিষ্ট সমাজসেবক রুপম করসহ অন্যান্যরা। এদিনের নবীন বরণ উৎসব সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন বর্তমানে যেসব ছাত্রছাত্রীরা হলঘরে উপস্থিত আছেন তারা সবাই খুবই স্মার্ট এবং রাজ্যের শিক্ষামন্ত্রী যত টুকু পারেন তত টুকুই আরো নিজেকে আপডেট করতে চাইছেন তার পাশাপাশি তিনি আরো বলেন নবীনবরণ উৎসবে মঞ্চে মা সরস্বতী স্বামী বিবেকানন্দের ছবি লাগানো হয়েছে স্বামী বিবেকানন্দের আদর্শ ছাত্র ছাত্রীদেরকে এগিয়ে চলার আহ্বান রাখেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...