রাজধানীতে ছুরির আঘাতে নিহত এক যুবক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গতকাল রাতে দুর্গাচৌমুনী এলাকায় এক যুবককে ছুরি দিয়ে আঘাত করে বিশাল ঋষিদাস নামে এক যুবক। পরে স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে প্রথমে আই জি এম হাসপাতালে নিয়ে যান, আঘাত গুরুতর হওয়ার কারণে সেখান থেকে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে আনার
কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে বিজয় দাস নামে ২০ বছরের যুবক।
এই ঘটনায় অভিযুক্ত যুবক বিশাল ঋষি দাস কে স্থানীয়রা উত্তম-মধ্যম দিয়েছিল। যার ফলে অভিযুক্ত বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের তরফ থেকে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...