রাজনৈতিক হিংসা ও স্বৈরাচারীর প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর শাসক বিজেপির বর্বরোচিত আক্রমণ ও সারা রাজ্যে রাজনৈতিক হিংসা ও স্বৈরাচারী তান্ডবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল ও সভার আয়োজন করা হয়। এদিন মিছিলটি প্রদেশ কংগ্রেস ভবন থেকে বের হয়ে রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে এসে এক সভায় মিলিত হয়। এদিন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস সংবাদ মাধ্যমকে জানান সারা শাসক বিজেপি ও বিরোধী সিপিআই এম রাজ্যের মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে রাজ্যের মানুষ তার জবাব দেবে এবং বিগত ২৫ বছরের সিপিআইএমের অত্যাচারের ফল সিপিআইএম পেয়ে গিয়েছে এবং এই ৫ বছরের বিজেপির শাসনের ফল আগামী বিধানসভা নির্বাচনে মানুষ দেবে বলে জানান তিনি। তাছাড়া তিনি এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর সমস্ত বিরোধী দলকে দেখে নেওয়ার হুমকিকে মুখ্যমন্ত্রীর পদে বসে এই বার্তা দেওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেন এবং এর জবাব ও জনতা দেবেন বলে অভিমত ব্যাক্ত করেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...