বেকারদের নিয়ে খেলা করছে রাজ্যের শিক্ষা মন্ত্রী ও মুখ্যমন্ত্রী- নবারূন দেব

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- হোয়ার ইজ মাই জব কর্মসূচির অঙ্গ হিসেবে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ -এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে শনিবার এক বিক্ষোভ কর্মসূচি আগরতলা শহরে অনুষ্ঠিত করে। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ডিওয়াইএফআই সভাপতি নবারুণ দেব জানান, রাজ্যে বিজেপি সরকার ১০,৩২৩ -এর স্থায়ী ব্যবস্থা, সাত লক্ষ বেকারের কর্মসংস্থান, ৫০ হাজার বেকারদের বছরে চাকুরী প্রদান করা ও সমস্ত ছাত্র-ছাত্রীদের স্মার্টফোন প্রদান করা সহ ৮ দফা প্রতিশ্রুতি দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু সরকার প্রতিষ্ঠিত হয় সেসব দাবি পূরণ করছে না। তাই সরকারের কাছে সে সমস্ত দাবি পূরণে দাবি জানিয়ে রাস্তায় নামা হয়েছে। এবং সমস্ত বেকারদের মাঠে নেমে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বিবেক কর্মসূচি বলে জানান তিনি। সমস্ত বেকারদের বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করার পাশাপাশি বেকারদের কাছে গিয়ে সেই কথা গুলো বলবেন বলে জানান। তিনি আরও বলে রাজ্যের শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রী বেকারদের নিয়ে খেলছেন যে সমস্ত কাজ করতেন তারা কাজ হারিয়ে এখন অসহায় অবস্থায় আছে কিন্তু বর্তমান সরকার সেই বিষয়ে দেখছেন না। তাই ডি ওয়াই এফ আই ও টি ওয়াই এফ কাজের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ কর্মসূচি করতে বাধ্য হচ্ছেন বলে জানান ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি নবারুণ দেব।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...