Connect with us

Uncategorized

জনসচেতনতার লক্ষে মাঠে নামল সত্য নিষ্ঠা সামাজিক সংস্থা

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যে মহামারী করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেদিকে লক্ষ রেখে রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সংগঠন জনগণকে সচেতন করতে এগিয়ে এসেছেন। এতদিন মহামারী করোনা ভাইরাস জনবহুল স্থান থেকেই সংক্রমণের আশংকা বেশি থাকতো কিন্তু এখন তা গ্রামে গঞ্জেও ছড়িয়ে পড়েছে। তাই গ্রামের লোকজনদের সচেতন করতে সত্যনিষ্ঠা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ নাকিছাড়া কালিদাস পাড়া এ ডি সি ভিলেজে সচেতন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অঙ্গ হিসাবে এলাকার মানুষদের মধ্যে মাস্ক বিভিতরণ করা হয় এবং করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিজেদের কিভাবে রক্ষা করতে হয় সেবিষয়ে আলোকপাত করেন এবং করোনা বিধিনিষেধ মেনে চলার আহবান জানান। এদিনের কর্মসূচীকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়।