Connect with us

Uncategorized

ঝুলন্ত জোড়া পচা গলা মৃতদেহ উদ্ধার

Published

on

জনতার কলম,ত্রিপুরা,আগরতলা প্রতিনিধি :- জঙ্গলের মধ্যে একই গাছ থেকে উদ্ধার হল এক যুবক ও এক যুবতীর পচাগলা দেহ। চারদিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিল তারা। এরমধ্যে সোমবার দুপুর নাগাদ স্থানীয় লোকজন জঙ্গলে দুজনের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে বোধজংনগর থানা সংলগ্ন এলাকায়। মৃত যুবক একই এলাকার বাসিন্দা সঞ্জীব ঘোষ। অপরদিকে যুবতীর পরিচয় এখন অব্দি জানা যায়নি এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে ওই যুবতীর সঙ্গে সঞ্জীব ঘোষ এর ভালোবাসার সম্পর্ক ছিল। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতাল ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।