Uncategorized
সরকার মৌনতা ভেঙে চাকরির স্থায়ী সমাধান করুক- আমরা 10323
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- শুক্রবার রাজধানীর মেলারমাঠস্থিত টিজিটিএ ভবনে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেন আমরা ১০৩২৩ শিক্ষক সংগঠন। এই দিনের বৈঠকে সংগঠনের কনভেনার ডালিয়া দাস বক্তব্য রাখতে গিয়ে জানান দীর্ঘ শুনানির পর গত ৫ ই আগস্ট মাননীয় সুপ্রীম কোর্ট যে রায় ঘোষণা দেন সেই রায়ের ১৮ নং প্যারায় রাজ্য সরকারের কর্তৃক চাকরীচ্যুত শিক্ষকদের বিকল্প কর্মসংস্থানের জন্য ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। কিন্তু এই রায়ের ১৬ দিন পেরিয়ে গেলেও রাজ্যের শিক্ষা মন্ত্রী যে সবসময় বলেন আমি দেশের মহামান্য সুপ্রিম কোর্টের আদেশের বাহিরে গিয়ে কিছু করতে পারবোনা সে জায়গায় সুপ্রিম কোর্টের ঘোষণার পরও তিনি মৌন রয়েছেন। তাই আজ রাজধানীর মেলারমাঠস্থিত টি জিটিএ ভবনে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সরকারকে মৌনতা ভেঙে তাদের স্থায়ী সমাধান ও ১০৩২৩ যে মৃত্যুর মিছিল চলছে তা বন্ধ করাবার আহব্বান রাখেন।
