অবৈধ সম্পর্কের জেরে একসাথে একই দড়িতে আত্মহত্যা করল বিবাহিত দুই প্রেমিক

Date:

জনতার কলম, ত্রিপুরা, বিশালগড়,প্রতিনিধি :- কমলাসাগর বিধানসভার অন্তর্গত কৈয়াডেপা এলাকার বাসিন্দা শংকর গোস্বামী বয়স আনুমানিক ৪৪ পিতা কানাইলাল গোস্বামী এবং তার প্রতিবেশী পূর্ণিমা দাস বয়স আনুমানিক ৩২ স্বামী পরিত্যাক্তা তাদের দুইজনের মধ্যে বেশ কয়েক বছর যাবৎ অবৈধ সম্পর্ক ছিল জানা যায় এই বিষয়ে কয়েকবার এলাকায় সালিশি সভা ও হয়েছিল কিন্তু তাদের সম্পর্ক ছিল অটুট। কিন্তু তাদের পরিবারের পক্ষ থেকে এই সম্পর্ক মানতে নারাজ বাধ্য হয়ে গতকাল রাতে পরিবারের অজান্তে পার্শ্ববর্তী রাবার বাগানে দুজনেই একসাথে একই দড়িতে ঝুলে পড়ে। আজ সকালে রাবার বাগানের মালিক বাগানে গেলে ঘটনাটি নজরে আসে খবর দেওয়া হয় মধুপুর থানায় পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মর্গে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য।জানা যায় মহিলার দুইটি সন্তান একটি ছেলে বয়স 11 এবং একটি মেয়ে বয়স 6 এদিকে আরো জানা যায় মৃত শংকর গোস্বামীর অবৈধ সম্পর্কের কারণে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...