বিজেপি ও আইপিএফটিকে সমস্যা সমাধান করে এক হয়ে ত্রিপুরা ও এডিসি এলাকার উন্নয়নের নির্দেশ সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব জির

Date:

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- একান্ন পিঠের এক পীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আসেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। এদিন মাতাবাড়িতে আসলে উনাকে স্বাগত জানান বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায় সহ বিজেপির বিভিন্ন নেতৃত্বরা। এদিন রাম মাধবের সাথে আসেন বিজেপি রাজ্য সভাপতি ডাঃ মানিক সাহা। এদিন মাতাবাড়িতে পূজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ নিতে উনি মাতাবাড়িতে আসেন। বর্তমান করোনা মহামারীর সময়ে মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ একান্ত কাম্য। এছাড়া দলীয় সাংগঠনিক বিষয়ে এবং আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখেই উনি রাজ্য সফরে এসেছেন। উল্লেখ্য, শুক্রবার দুপুরে আগরতলা মহারাজা বীরবিক্রম বিমান বন্দরে আসেন বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...