ইউজিসি’র নির্দেশিকা পুড়িয়ে এসএফআই এর প্রতিবাদ কর্মসূচী উদয়পুরে

Date:

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- ইউজিসি দ্বারা প্রকাশিত ছাত্র বিরোধী নির্দেশিকা ও করোনা অতিমারির অজুহাতে সিবিএসই সিলেবাসকে গৈরীকিকরণ করার প্রতিবাদে এসএফআই এর প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয় উদয়পুরে। ইউজিসি’র নির্দেশিকা পুড়িয়ে প্রতিবাদ জানায় ছাত্ররা। দেশের সরকারের ছাত্র শিক্ষা বিরোধী নীতির প্রতি তীব্র প্রতিবাদ জানায় তারা।এদিন এসএফআই-এর প্রতিবাদ কর্মসূচী ছিলো গোটা দেশে। দেশের সরকার করোনা অতিমারি ও লকডাউনের সুযোগ নিয়ে সিবিএসই’র সিলেবাস থেকে ধর্মনিরেপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতান্ত্রিকতা ও ভারতীয় সংবিধানের পাঠকে সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে। তারা মনুবাদকে চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এগুলি ভয়ঙ্কর ব্যাপার। অন্যদিকে অতিমারির সময়ে পরীক্ষা নেওয়া, ছাত্রদের মধ্যে ডিজিটাল বিভাজনের খেলায় নেমেছে ইউজিসি। শুক্রবার এরই প্রতিবাদে সামিল হয়েছে এসএফআই। এদিনের কর্মসূচীতে হাতে পোস্টার, ফ্ল্যাগ নিয়ে প্রতিবাদে সামিল হয় ছাত্ররা। ইউজিসি’র নির্দেশিকা আগুন দিয়ে পুড়িয়ে দেয় ছাত্ররা। কর্মসূচীতে উপস্থিত ছিলো ছাত্রনেতা আফতাবুল সরকার, মুক্তার হোসেন, প্রীতম শীল প্রমুখরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...