নিজ বিধানসভা এলাকার উন্নয়নমূলক কাজের পর্যালোচনা সভায় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

Date:

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- উদয়পুর পুর পরিষদ সহ রাধাকিশোর পুর বিধানসভা এলাকার সার্বিক উন্নয়নের জন্য মঙ্গলবার পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় l উদয়পুর পৌরপরিষদের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে পৌরোহিত্য করেন কৃষি, পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় l এই বৈঠকে পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার , ভাইস চেয়ারম্যান অনুপম চৌধুরী ,২১ জন ওয়ার্ড কাউন্সিলার এবং পনেরোটি দপ্তরে আধিকারিক গণ উপস্থিত ছিলেন l রাধাকিশোরপুর বিধানসভা এলাকার রাস্তাঘাট,ড্রেন,পানীয় জলের সরবরাহ ব্যবস্থা, বন্যা নিয়ন্ত্রণ ইত্যাদি চলমান উন্নয়নমূলক কাজের বিষয়ে পর্যালোচনা সভায় কাজের অগ্রগতি নিয়ে মন্ত্রী পর্যালোচনা করেন l এই বৈঠকে মন্ত্রী বিভিন্ন কাজের গুণগত মান বজায় রাখা ও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার উপর গুরুত্ব দেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...