নিজ বাড়িতে নৃশংস ভাবে খুন হওয়া আইপিএফটির সক্রিয় সদস্য ওয়ারিশ আলির বাড়িতে সাংসদ রেবতী ত্রিপুরা

Date:

জনতার কলম,এিপুরা,গন্ডাছড়া প্রতিনিধি :- জানা যায় বৃহস্পতিবার রাত আনুমানিক এগারটা নাগাদ । গন্ডাছড়া মহকুমার নারায়নপুর এডিসি ভিলেজের মুসলিম পাড়ার আইপিএফটির সক্রিয় সদস্য ওয়ারিশ আলি বাড়িতে একদল দুষ্কৃতিকারী হামলা দেয়. এই সময় ওয়ারিশ আলি ও তার স্ত্রী সালেমা বিবি(২৫) বাড়িতে ছিলেন। হঠাৎ এক দল দুস্কৃতিকারি ঘরে ঢুকে ওয়ারিশ আলিকে দাঁড়ালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। মুহূর্তের মধ্যে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্বামীকে বাচাতে গিয়ে স্ত্রী সালেমা বিবিও গুরুতর ভাবে আঘাত পান। তাদের দুই জনকেই গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় এদের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাতেই জিবি হাসপাতালে রেফার করে। তবে রাস্তাই ওয়ারিশ আলির মৃত্যু ঘটে। অপর দিকে স্ত্রীর চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। তারই পরিপ্রেক্ষিতে আজ সকালে এমপি শ্রী রেবতী ত্রিপুরা প্রয়াত ওয়ারিশ আলীর বাড়িতে যান এবং উনার এই অকাল মৃত্যুর সমবেদনা জানান। উনার স্ত্রীর চিকিৎসা বিষয়ক খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা কামনা করার পাশাপাশি, প্রয়াত ওয়ারিশ আলীর স্ত্রীর চিকিৎসা বাবদ যা যা দরকার তা করবে সরকার বলে আশ্বাস দেন তিনি এবং তাদের পরিবারের বাকি দুটি বাচ্চা মেয়ের জন্য প্রশাসনিকভাবে যা যা সাহায্য করা যায় সেটা নিয়েও তিনি ভাববেন বলে জানান। তিনি.

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...