আফ্রিকান সোয়াইন ফিভারে মৃত্যু ১৫ হাজার শূকর, জারি হাই অ্যালার্ট

Date:

একদিকে করোনা আতঙ্কে পৃথিবী, অপরদিকে আবির্ভাব ঘটেছে আফ্রিকান সোয়াইন ফিভারের। এই রোগের জেরে অসমে ইতিমধ্যে ১৫ হাজার শূকরের মৃত্যু হয়েছে। এই ভাইরাস ছড়িয়ে পড়ছে নতুন নতুন জায়গায়। অসমের শুপালন মন্ত্রী অতুল বোরা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “অসমের এই ক্রমবর্ধমান সংকটের কারণে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। প্রতিদিন মৃত্যু বাড়ছে। ১০ টি জেলা ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ হয়েছে। এরমধ্যেই ১৪, ৯৯৯ টি শূকর মারা গেছে এবং চিন্তার বিষয় সংখ্যাটি বাড়ছে। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে এবিষয়ে কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দেওয়া হয়েছে। অসম সরকারের এই মন্ত্রী বলেন, “প্রথমদিকে ছয়টি জেলা ক্ষতিগ্রস্থ হয়েছিল কিন্তু এখন এটি ৩৩ টি জেলার মধ্যে ১০ টি জেলায় ছড়িয়ে পড়েছে। রাজ্য সরকার নানান প্রতিরোধ মূলক ব্যবস্থা নিলেও এই ভাইরাস ছড়িয়ে পড়ছে নতুন নতুন জায়গায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আফ্রিকায় জন্ম নেওয়া এই ফ্লু ইউরোপ মহাদেশ হয়ে এশিয়াতে ঢুকে পড়েছে। তারপর কোনওভাবে তা এদেশে পা-রেখেছে। এর আগে দেশে এই রোগ কখনও ছড়িয়ে পড়েনি। অসম সরকারের দাবি, চিন থেকে এই রোগ ভারতে এসেছে। পাশাপাশি তিনি বলেন আমরা ক্ষতিগ্রস্থ অঞ্চল হিসেবে ১ কিমি অঞ্চল কন্টেন্টমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছি এবং ১০ কিমি অঞ্চলে নজরদারি চালানোর ব্যবস্থা করেছি। ”

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...