বহি রাজ্যে আটকে থাকা রাজ্যের নাগরিকদের ফিরিয়ে আনছে রাজ্য সরকার

Date:

লক ডাউনের জেরে বাহিরাজ্যে আটকে পড়া রাজ্যের নাগরিকদের রাজ্যে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সরকারি খরচে তাদের রাজ্যে ফিরিয়ে আনা হবে। মহাকরণে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রতন লাল নাথ জানান বড় বড় রাজ্য গুলিতে আটকে থাকা রাজ্যের নাগরিকদের ফিরিয়ে আনা হবে। তার জন্য রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছিল ই পোর্টাল। এই ই পোর্টালের মাধ্যমে প্রচুর আবেদন পত্র জমা পড়েছে। মোট ২৬০০২ টি। তিনি জানান প্রথম অবস্থায় কর্ণাটক থেকে আগরতলার উদ্দেশ্য একটি ট্রেন আগামী কাল যাত্রা করবে। ১২০০ জন যাত্রী নিয়ে রওয়ানা দেবে এই ট্রেন । তবে এই জায়গায় ই পাস যারাই পেয়েছে তারাই ট্রেনে চড়তে পারবে। কারন সবটাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস পদ্ধতি অবলম্বন করা হয়েছে। তিনি জানান মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিম বঙ্গ ও অসমেও রাজ্যের বহু নাগরিক আটকে আছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...