এই ঘটনা জাতির লজ্জা , দেশের লজ্জা , রাজ্যের লজ্জা, পথে নামবে কংগ্রেস: সুবল

Date:

শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা ।এদিনের বৈঠকে মোহনপুরে ২২ বছরের এক যুবতীকে নির্মমভাবে পুড়িয়ে মারার ঘটনাকে সারা দেশের এক নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক । এই ঘটনাটি পূর্বের পশ্চিমবঙ্গের একটি ঘটনাকেও ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি । শনিবার কংগ্রেস নেতা সুবল ভৌমিকসহ কংগ্রেসের একটি প্রতিনিধি দল নির্যাতিত মেয়েটির বাড়িতে যায় সেখানে গিয়ে নির্যাতিত মেয়েটির মার কাছে ঘটনার ব্যাপারে জানতে চাওয়া হলে ৪০, ৫০ জনের এক দুষ্কৃতী দলের আক্রমণের শিকার হন বলে অভিযোগ করেন তিনি ।এদিন কংগ্রেসের প্রতিনিধি দলের পাশাপাশি সাংবাদিকদের উপরে দুস্কৃতিকারীদের আক্রমণের ঘটনা এবং এই গণতান্ত্রিক রাষ্ট্রে এধরণের হিংসাত্মক আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন এই ঘটনা জাতির লজ্জা , দেশের লজ্জা , রাজ্যের লজ্জা , এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখেন তিনি। এছাড়াও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কংগ্রেস আগামীদিনে রাজপথে নামবেন বলেও জানান তিনি ।

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...