১,৬১৫ জন শিক্ষক নিয়োগ করা হবে: পর্যটন মন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে স্নাতক এবং স্নাতকোত্তর পদে মোট ১ হাজার ৬১৫ জন শিক্ষক নিয়োগ করা হবে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান। সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের কথা বলতে গিয়ে পর্যটনমন্ত্রী বলেন, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে স্নাতকোত্তর শিক্ষক পদে ৯১৫ জন নিয়োগ করা হবে।

টিআরবিটি-এর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এক্ষেত্রে যারা স্নাতকোত্তর পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর পেয়েছেন এবং বি.এড রয়েছে তারাই এই পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন। তাছাড়া এই দপ্তরের অধীনেই স্নাতক স্তরের ৭০০ জন শিক্ষক নিয়োগ করা হবে। সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী আরও বলেন, উচ্চশিক্ষা দপ্তরের অধীন রাজ্যের ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে ৩৭টি বিভিন্ন পদে নিয়োগ করা হবে বলে আজকের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এইক্ষেত্রে ন্যাশনাল ল ইউনিভার্সিটি স্ব-উদ্যোগে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। তিনি জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে ৬ জন ডেন্টাল মেডিক্যাল অফিসার টিপিএসসি’র মাধ্যমে নিয়োগ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...