“সুশাসনে দেশের প্রথম সারিতে ত্রিপুরা, জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা”

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সুশাসন মানে কেবল প্রশাসনিক কাঠামো পরিচালনা নয়, বরং প্রতিটি নাগরিকের জীবনমান উন্নত করার একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া—এই বার্তা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। মঙ্গলবার আগরতলার হোটেল পোলো টাওয়ার্সে নীতি আয়োগের স্টেট সাপোর্ট মিশন (এসএসএম)-এর অধীনে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নিয়ে আয়োজিত তৃতীয় আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মুখ্যমন্ত্রী বলেন, স্বচ্ছতা, দায়বদ্ধতা, দক্ষতা ও জনমুখী প্রশাসনই আধুনিক শাসনব্যবস্থার মূল স্তম্ভ। ছোট রাজ্য ও প্রতিষ্ঠানও উদ্ভাবন এবং সুশাসনের মাধ্যমে জাতীয় স্তরে নেতৃত্ব দিতে সক্ষম। বর্তমান রাজ্য সরকার সেই লক্ষ্যকে সামনে রেখেই উন্নয়নের পথে এগিয়ে চলেছে।

তিনি আরও বলেন, বিচ্ছিন্ন কোনও উদ্যোগ নয়, প্রাতিষ্ঠানিক সংস্কারই প্রকৃত উন্নয়নের মূল চাবিকাঠি। সেই লক্ষ্যেই রাজ্যে সুশাসন দপ্তর গঠন করা হয়েছে এবং নীতি আয়োগের নির্দেশনায় গড়ে তোলা হয়েছে ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন (টি.আই.এফ.টি.)। বর্তমানে টি.আই.এফ.টি. দেশের প্রথম সারির সাতটি রাজ্য প্রতিষ্ঠানের অন্যতম হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং রাজ্যের উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

স্টেট সাপোর্ট মিশনকে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এক নতুন অধ্যায়ের সূচনা বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, এই উদ্যোগের মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের অংশীদারিত্ব আরও শক্তিশালী হয়েছে। রাজ্যের এস.আই.টি. শক্তিশালী করার ক্ষেত্রে নীতি আয়োগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মত প্রকাশ করেন।

রাজ্যের প্রশাসনিক সাফল্যের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা বর্তমানে দেশের একমাত্র রাজ্য যেখানে মন্ত্রিসভা থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত সম্পূর্ণ পেপারলেস প্রশাসন কার্যকর রয়েছে। সামাজিক কল্যাণমূলক ভাতা ও সুযোগ-সুবিধা সরাসরি ডিজিটাল মাধ্যমে উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...