সীমান্ত প্রহরায় বিএসএফের ভূমিকা নিয়ে বৈঠক করলেন বিএসএফের ইস্টার্ন কমান্ড তথা এডিজি রবি গান্ধি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সীমান্ত পরিস্থিতি ,সীমান্ত প্রহরায় বি.এস.এফের ভূমিকা নিয়ে বুধবার সোনামুড়া মহকুমার এন.সি নগর বি.ও.পিতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন বি.এস.এফের ইস্টার্ন কমান্ড তথা ADG রবি গান্ধি। তার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব জে.কে সিনহা,ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন ও বি.এস.এফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আই.জি এ.কে শর্মা।

বুধবার বি.এস.এফ ৮১ নম্বর বাহিনীর এন.সি নগর বি.ও.পিতে চলে এই বৈঠক। বৈঠক শেষে বি.এস.এফের এ.ডি.জি বলেন রাজ্য পুলিশ , সাধারণ প্রশাসন ও সীমান্তে বসবাসরত গ্রামবাসীদের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে বি.এস.এফের। শুধু তাই নয় ভালো সম্পর্ক রয়েছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী BGB -র সঙ্গেও।

সকলে মিলেই সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা অনুযায়ী কাজ কার হচ্ছে। বি.এস.এফ , পুলিশ ও সাধারণ প্রশাসনের আধিকারিকরা ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক , পুলিশ সুপার , বি.এস.এফ ৮১ নম্বর বাহিনীর কমান্ডেন্ট সহ বিশিষ্টরা।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...