বর্তমানে বিজেপি আইপিএফটি সরকার আসার পর মানুষের চিন্তাধারা ও সামাজিক পরিবর্তন ঘটেছে- রতন লাল নাথ

Date:

জনতার কলম ত্রিপুরাআগরতলা প্রতিনিধি :- ৭০তম শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুন দল প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন শিক্ষা ও আইন মন্ত্রী রতন লাল নাথ, খাদি বোর্ডের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্যী,টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা,ক্লাবের সহ সভাপতি শৈবাল রায় সহ আরো অন্যান্যরা। 70 তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রথমে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয় তারপরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্য অতিথিরা। বর্তমান কোভিদ পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন সামাজিক সংস্থা ও ক্লাবগুলো রক্ত দানের মতো মহৎ কর্মসূচিতে এগিয়ে এসেছেন জনগণের পাশে দাঁড়ানোর জন্য। রাজ্যের প্রত্যেকটি হাসপাতালে রক্তের সংকট মেটানোর জন্য সরকারি ও বেসরকারিভাবে এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে যাতে করে কোনো রোগী রক্তের অভাবে মৃত্যু না হয় সেদিকে লক্ষ্য রেখে রক্ত দানের মতো মহৎ কর্মসূচিতে সাফল্য করার জন্য সরকারের পক্ষ থেকে আবেদন জানিয়েছেন। বৃহস্পতিবার আগরতলার শিবনগর মডার্ন ক্লাব এ বৃক্ষরোপণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আইন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ উনার বক্তব্য তুলে ধরেন বর্তমান সমাজে সকালে একজন অপরজনের দ্বারা পরিপূরক তাই ক্লাব এর এ ধরনের কর্মসূচি কে ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও বলেন আগে প্রত্যেকটি ক্লাবের মধ্যে কোন ক্লাব সবচেয়ে বেশি শক্তিমান তার মহড়ার করা হত কিন্তু বাম আমলে ঐ সমস্ত দিক বাদ দিয়ে ক্লাব গুলোর মধ্যে মাফিয়ার আড্ডা খানায় পরিণত করেছিলেন কিন্তু বর্তমান বিজিপি আইপিএফটি সরকার আসার পর মানুষের চিন্তাধারা ও সামাজিক পরিবর্তন ঘটেছে তার কারণে বর্তমানে মানুষ একে অপরের জন্য ভাবেন তাই রক্ত দানের মতো মহৎ কর্মসূচি প্রত্যেকটি ক্লাব এবং সামাজিক সংস্থাগুলোকে নিজেদের উপর দায় বদ্ধতা নিয়ে পালন করার জন্য এবং সমাজ ও জনগণের জন্য পাশে থাকার আহ্বান জানান আইন ও শিক্ষামন্ত্রী রতন লাল নাথ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...