যাত্রাপুর থানার তৎপরতায় ৫,০০০ গাঁজা গাছ ধ্বংস, নেশা বিরোধী অভিযানে উজ্জ্বল সাফল্য!

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- নেশামুক্ত ত্রিপুরার পথে আরও এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিল যাত্রাপুর থানা। মঙ্গলবার সকালে নিদয়া তিন ঢেপা এলাকায় যাত্রাপুর থানার উদ্যোগে পরিচালিত হয় বৃহৎ গাঁজা কাটিং অভিযান। এ নিয়ে থানার এটি নবম সাফল্য। অভিযানে নেতৃত্ব দেন যাত্রাপুর থানার ওসি সিতি কন্ট বর্ধন। তাঁর সঙ্গে ছিলেন সাব-ইন্সপেক্টর প্রীতম দত্তসহ থানার অন্যান্য পুলিশ কর্মী ও টিএসআর জওয়ানরা। অভিযানে প্রায় ৫ থেকে ৬টি প্লটে বিস্তীর্ণ এলাকাজুড়ে থাকা ৫,০০০টিরও বেশি গাঁজা গাছ ধ্বংস করা হয়।

একান্ত সাক্ষাৎকারে সাব-ইন্সপেক্টর প্রীতম দত্ত জানান, “নেশা বিরোধী এই অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য — নেশামুক্ত ত্রিপুরা গঠন।” স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রাপুর থানার এই ধারাবাহিক অভিযান এলাকায় স্বস্তি ও নিরাপত্তার পরিবেশ সৃষ্টি করেছে। অপরদিকে, গাঁজা কারবারিদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। নেশা বিরোধী লড়াইয়ে একের পর এক সাফল্যের মাধ্যমে যাত্রাপুর থানার নাম এখন ত্রিপুরা জুড়ে আদর্শ দৃষ্টান্ত হয়ে উঠছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...