Home রাজ্যদুবাইয়ের আন্তর্জাতিক বাজারে পৌঁছাল ত্রিপুরার অর্গানিক কুইন আনারস ও সুগন্ধি লেবু

দুবাইয়ের আন্তর্জাতিক বাজারে পৌঁছাল ত্রিপুরার অর্গানিক কুইন আনারস ও সুগন্ধি লেবু

by janatar kalam

জনতার কলম, আগরতলা, জুলাই ১৪:-ত্রিপুরার কৃষি ও উদ্যানপালন খাতে এক গর্বের মুহূর্ত। রাজ্যের অর্গানিক কুইন আনারস এবং অর্গানিক সুগন্ধি লেবু এবার সংযুক্ত আরব আমিরশাহির (ইউএই) দুবাইয়ের আন্তর্জাতিক খুচরা বাজারে পৌঁছে গেছে।

এই সাফল্য ত্রিপুরার কৃষকদের নিরলস পরিশ্রম, কৃষি দপ্তরের আন্তরিক প্রচেষ্টা এবং রাজ্য সরকারের অর্গানিক কৃষিকে উৎসাহিত করে বিশ্ববাজারের সঙ্গে সংযুক্ত করার ধারাবাহিক উদ্যোগের ফল।

এই অর্জনের ফলে আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার কৃষিপণ্যের চাহিদা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি হবে, কৃষকদের আয় বৃদ্ধি পাবে এবং বিশ্বমানের অর্গানিক উদ্যানজাত পণ্য উৎপাদনকারী রাজ্য হিসেবে ত্রিপুরার পরিচিতি আরও সুদৃঢ় হবে।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও ত্রিপুরার উৎকৃষ্ট মানের অর্গানিক কৃষিপণ্য বিশ্বের আরও বিভিন্ন দেশের বাজারে পৌঁছে দেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে। এর মাধ্যমে কৃষকদের আর্থিক উন্নয়নের পাশাপাশি ত্রিপুরার কৃষি অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

You may also like

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy